পুবের কলম, ওয়েবডেস্ক: ওপর থেকে জল ঝড়ে পড়ছে, আর তার মধ্যেই সিটে বসে আছেন যাত্রীরা। এই চিত্র কোনও ট্রেন বা বাসের নয়, খোদ এয়ার ইন্ডিয়া বিমানে এই কাণ্ড ঘটল। সমাজমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে। এক্স হ্যান্ডেলে (প্রাক্তন ট্যুইটার) এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছেন এই বিমান যাত্রী।
যেখানে দেখা গেছে, যাত্রীরা সিটে বসে আছেন, আর বিমানের ছাদ থেকে জল ঝড়ঝড় জল পড়ছে যাতায়াতের পথটিতে'। এয়ার ইন্ডিয়ার বিমানটি লণ্ডন থেকে অমৃতসর যাচ্ছিল। সেই বিমানেই এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা। ওভারহেড হ্যান্ড ব্যাগেজ স্টোরেজ থেকে জল পড়তে শুরু করেছিল।Air India ….
fly with us – it's not a trip … it's an immersive experience pic.twitter.com/cEVEoX0mmQ
— JΛYΣƧΉ (@baldwhiner) November 29, 2023আরও পড়ুন:
আরও পড়ুন:
বিমানে থাকা এক যাত্রী এক্স হ্যান্ডেলে এই ঘটনার ভিডিয়োটি পোস্ট করেন। সেখানে দেখা যায় বিমানের ওভারহেড হ্যান্ড ব্যাগেজ স্টোরেজ থেকে জল পড়ছে। যাত্রী লেখেন, 'এটি কোনও ভ্রমণ নয়, এটি একটি বিরক্তিকর অভিজ্ঞতা'।
আরও পড়ুন:
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছে, 'অপ্রত্যাশিত ঘটনা। এআই১৬৯, গত ২৪ নভেম্বর গ্যাটউইক থেকে অমৃতসরে যাওয়ার পথে একটি বিরল ঘটনা ঘটে। তড়িঘড়ি রো-টি খালি করে দেওয়া হয়। যাত্রীদের সেখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। যথাসম্ভব আরামদায়ক পরিষেবা দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া যাত্রীদের সুরক্ষিত ও আরামদায়ক পরিষেবা দিতে আমরা প্রতিশ্রুতি বদ্ধ। এই অপ্রীতিকর ঘটনার জন্য আমরা দুঃখিত।'
আরও পড়ুন: