বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনের ঘটনার তীব্র নিন্দা জানাল তৃণমুল কংগ্রেস। এক বিবৃতিতে দলটি লিখেছে,"আমরা আজ রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি গত তিন দিনে আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের দ্বারা সংঘটিত বলে অভিযোগ ওঠা ভোট-পরবর্তী হিংসায় আরও তিনজন তৃণমুল কংগ্রেস কর্মীর হত্যার ঘটনাকেও আমরা কঠোরভাবে ধিক্কার জানাই।
'আরও পড়ুন:
এক বিবৃতিতে তৃণমুল বলেছে,'চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় আমরা কঠোরতম পদক্ষেপের দাবি জানাচ্ছি,লি। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করা হোক যাতে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়।
আরও পড়ুন:
তৃণমুল বিবৃতিতে আরো বলেছে,'গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক হত্যার কোনও স্থান নেই। দোষীদের দ্রুত জবাবদিহির আওতায় আনতেই হবে।'