পুবের কলম, ওয়েবডেস্কঃ ইসরায়েলের কূটনীতিক কব্বি শোশানি শুক্রবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিজয়াদশমী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরএসএস ট্যুইট করে বলেছে, মুম্বইয়ের কনস্যুলেট জেনারেল মি. কোব্বি শোশানি আরএসএস বিজয়দশমী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে, আরএসএস প্রধান মোহন ভাগবত নাগপুরে সংগঠনের প্রধান কার্যালয়ে অস্ত্র পুজো করেন।
আরও পড়ুন:
আরএসএস প্রধানের বিজয়া দশমীর ভাষণটি সংগঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয় কারণ তাঁর ভাষণের সময়ই ভবিষ্যতের পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি প্রত্যেকের অনুসরণ করার জন্য রাখা হয়। এই পর্যায় থেকেই জাতীয় গুরুত্বের অনেক বিষয়ে আরএসএসের অবস্থান জানা যায়।
আরও পড়ুন:
হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসে নবরাত্রি উৎসবের ৯ দিন পরে দশম দিনে দশহরা বা বিজয়া দশমী উদযাপিত হয়। প্রায় দু’দশক ধরে ইসরায়েল ভারতের শীর্ষ চার অস্ত্র সরবরাহকারীর মধ্যে অন্যতম একটি দেশ। প্রত্যেক বছর প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীতে কয়েক বছর ধরে ইসরায়েলের অস্ত্র ব্যবস্থা বিস্তৃত পরিসরে অন্তর্ভুক্ত হয়েছে। দু’দেশের মধ্যে ব্যাপক অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত সম্পর্কও রয়েছে।