পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। তবে এরপরও ইসরায়েলকে ২৩০টি কার্গো বিমান ও ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি।
গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে আমেরিকা ২৩০টি কার্গো প্লেন এবং ২০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে।আরও পড়ুন:
ইসরায়েলকে পাঠানো বিপুল পরিমাণ এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাঁজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধের ব্যয় প্রায় ৬৫ বিলিয়ন শেকেল বা ১৭ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছে।
আরও পড়ুন:
প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্মকর্তা জানান, যুদ্ধের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী তাঁদের গুদামগুলোতে থাকা বেশিরভাগ গোলাবারুদ ব্যবহার করে ফেলে। কিন্তু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য বড় আকারের যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তাঁর গুদামগুলো পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে।