পুবের কলম, ওয়েবডেস্কঃ রবিবার রাতের ঘটনা। ইসরাইলি জেলের ভেতর সুড়ঙ্গ খুঁড়ে ৬ ফিলিস্তিনি বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় হতভম্ব দখলদার ইহুদি নেতারা। কিন্তু ঠিক কীভাবে ইসরাইলি জেলের কঠোর নিরাপত্তাকে ফাঁকি দিল ফিলিস্তিনি বন্দিরা?
জানা গেছে, অত্যন্ত চতুরতার সঙ্গে এই পরিকল্পনা করা হয়েছিল। বন্দিরা এমনভাবে পালিয়েছে, যা প্রথমত বুঝেই উঠতে পারেনি ইসরাইলি কারা কর্তৃপক্ষ। এরপর নানা কৌশল অবলম্বন করেও পলাতকদের ধরতে পারেনি ইসরাইলি পুলিশ। এ বিষয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ বলেছেন, অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে কারাগার থেকে পালিয়েছে বন্দিরা। এটা একটা অনেক বড় ঘটনা। আবার ইসরাইলের পুলিশ কর্মকর্তা এভি বিতুন বলেছেন, ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আক্রমণাত্মক হয়ে উঠতে পারে ফিলিস্তিনি বন্দিরা। অনেকেই বলছেন, পালানোর ক্ষেত্রে ৬ ফিলিস্তিনি বন্দি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। এতে বোঝা যায়, ইসরাইলের কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। এমনকী ফিলিস্তিনি বন্দিরা পালানোর কয়েক ঘণ্টা পরও বিষয়টি সম্পর্কে জানতে পারেনি জেল কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে ছিলেন ওই ৬ ফিলিস্তিনি। রবিবার দিবাগত রাত ৩টার দিকে সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালিয়ে যান তারা। এদের মধ্যে ৫ জন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য এবং একজন ফাতাহ আন্দোলনের শহিদ ব্রিগেডের সদস্য। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক ফিলিস্তিনিদের ধরতে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু হয়েছে।ইসরাইলি জেলে সুড়ঙ্গ কেটে পালাল, ৬ ফিলিস্তিনি বন্দি
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২
আরও খবর
প্রশিক্ষণ উড্ডয়নের সময় ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান
নির্বাচন বানচাল করলে ‘লাঠি ও পাথর মেরে’ সরাতে হবে নেতানিয়াহুকে, বিস্ফোরক মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী বারাকের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যেসব শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে ইরান
মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের 'নিষ্ঠুর হত্যাকাণ্ডের' বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতার নিন্দা জানিয়েছে কংগ্রেস
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ব্রিটেন
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ব্রিটেন
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল ব্রিটেন সরকার
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল ব্রিটেন সরকার
অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগকে স্বাগত জানালেন মোদি
অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগকে স্বাগত জানালেন মোদি
যুদ্ধবিরতির আবহেও লেবাননে একাধিক হামলা, চুক্তির শর্ত মানতে নারাজ ইসরাইল
যুদ্ধবিরতির আবহেও লেবাননে একাধিক হামলা, চুক্তির শর্ত মানতে নারাজ ইসরাইল
হরমুজ প্রণালি খোলা-সহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ
হরমুজ প্রণালি খোলা-সহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর