পুবের কলম প্রতিবদেক:  আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। জোর তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

ঘটনাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে বস্তি, দমকলের ১০টি ইঞ্জিন

রিপোর্ট অনুযায়ী, অন্তত ৫০টি ঘর ও দোকান পুড়ে গিয়েছে। এদিকে সামনেই ফর্টিস হাসপাতাল। সেখানকার চিকিৎসক এবং রোগীর আত্মীয়রাও বেরিয়ে আসেন বিস্ফোরণের আওয়াজে।  আপাতত কোনও রোগীকেও সেখান থেকে সরানোর ব্যবস্থা করা হয়নি।

তবে বস্তিবাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝুপড়িবাসীদের অনেকেই এই আগুনে নিজেদের সারা জীবনের কষ্টের উপার্জন হারিয়েছেন। চারিদিকে কান্নার রোল।

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে বস্তি, দমকলের ১০টি ইঞ্জিন

 

রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, ঝুপড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।

মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়দের অনুমান, ঝুপড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে। এক ছাত্রীর কথায়, 'ঘরের ভেরত সমস্তকিছু রয়েছে। আগামীতে আমার পরীক্ষা। অ্যাডমিট কার্ড থেকে বইপত্র সব পুড়ে গেছে।'