পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ পরিস্থিতি ক্রমাগতই ভয়াবহ আকার নিচ্ছে। শত শত মহিলা-পুরুষ-শিশুর মৃত্যুতে বিধ্বস্ত গাজা। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত নিহতে সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই বার্তা দিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর বাড়িরে সামনেই বিক্ষোভ শুরু করল ইসরাইলিরা।
হামাসের হাতে বন্দী প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলেন তারা। বহু বিক্ষোভকারিকে পুলিশ আটকে রাখে। ইসরাইলি বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে, হামাসের হাতে বন্দীদের আত্মীয় ও বন্ধুবান্ধবসহ কয়েক হাজার মানুষ বন্দীদের ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ করে ইসরায়েলিরা।আরও পড়ুন:
হ্যাদাস কালদেরনের পরিবারের পাঁচ সদস্যকে হামাস বন্দী করে নিয়ে গেছে। তিনি বলেন, আমি আমার সরকারের কাছ থেকে আশা করি এবং দাবি করি, বর্তমান চিন্তার বাইরে আসুন।
তিনি বলেন, আমি নিজেকে জাহান্নামে খুঁজে পাই। প্রতিদিন আমি যুদ্ধের আরেকটি দিনে জেগে উঠি। আমার সন্তানদের জীবনের জন্য এ যুদ্ধ। নেতানিয়াহু এখনও পর্যন্ত ব্যর্থতার জন্য ব্যক্তিগত দায় স্বীকার করেননি। হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঝড় তোলে, ১,৪০০ জনেরও বেশি লোককে হত্যা করে এবং কমপক্ষে ২৪০জনকে বন্দী করে।
আরও পড়ুন:
গাজায় ইসরায়েল এখন পর্যন্ত ৯,৪০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং অবরুদ্ধ ছিটমহলের বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আরও পড়ুন:
ইসরায়েলে জনগণের ক্ষোভ বাড়ছে, গাজায় বন্দীদের অনেক পরিবার সরকারের প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছে এবং তাদের আত্মীয়দের বাড়িতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
শনিবার, ইসরায়েলের টেলিভিশন চ্যানেল একটি সমীক্ষায় প্রকাশ করে যেখানে ৭৬ শতাংশ ইসরায়েলি মনে করেন নেতানিয়াহু যিনি এখন রেকর্ড ষষ্ঠ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার পদত্যাগ করা উচিত। ৬৪ শতাংশ বলেছেন যুদ্ধের পর অবিলম্বে দেশটির একটি নির্বাচন করা উচিত। সেই সমীক্ষায় হামলার জন্য কে সবচেয়ে বেশি দোষী তা জিজ্ঞাসা করা হলে, ৪৪ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে দায়ী করেছেন, যখন ৩৩ শতাংশ সামরিক প্রধান এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের দায়ী করেছেন এবং ৫ শতাংশ প্রতিরক্ষা মন্ত্রীকে দায়ী করেছেন।
আরও পড়ুন: