উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ভোট পর্ব শেষ হয়ে গেছে।রাজ্যে পালাবদল ঘটে গেছে।আর তার পরে শুরু হয়ে গেছে পুলিশের বিশেষ তৎপরতা।আবারও বড়সড় সাফল্য পেল জয়নগর থানার পুলিশ।
জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের টিমের তৎপরতায় গোপন সূএে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জয়নগর থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।আরও পড়ুন:
পুলিশ সুত্রের খবর, নলিকাটা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তিনজনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। এরপর তাদের জয়নগর থানায় নিয়ে আসা হয়। ধৃতদের নাম সইফুল লস্কর (৩৬),জামাল মোল্লা (৪৭) এবং লুৎফর লস্কর(৫২)।
এরমধ্যে সইফুলের বাড়ি জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায়। জামাল মোল্লার বাড়ি জয়নগর থানার হরিনারায়ণপুর এলাকায় এবং লুৎফর লস্কর জয়নগর থানার উওরপাড়া আবাদ এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।