পুবের কলম,ওয়েবডেস্কঃ ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসে আফ্রিকার কঙ্গোয় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। রবিবার মংগালা প্রদেশের লিসাল শহরের কঙ্গো নদীর তীরবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সুশীল সমাজ সংস্থা ফোর্সেস ভাইভসের সভাপতি ম্যাথিউ মোল। তিনি জানান, নিহতরা নদীর তীরবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করতেন।
ভূমিধসে বেশ কয়েকটি ঘর ধসে গেছে। ধসে যাওয়া ঘরের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আরও পড়ুন:
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রদেশের গভর্নর সিজার লিম্বায়া
আরও পড়ুন:
এমবাঙ্গিসা। একই সঙ্গে জীবিতদের বাঁচাতে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার জন্য ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলেও জানান তিনি।
রাষ্ট্রসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র ও দুর্বল অবকাঠামোর কারণে চরম আবহাওয়ায় এই অঞ্চলের মানুষজনের জীবনযাপন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে আফ্রিকায় এখন বেশ ঘন ঘন ও তীব্র ভারী বৃষ্টিপাত হয়। এর আগে গত এপ্রিলে দেশের উত্তরের কিভু প্রদেশের লুবেরো অঞ্চলে একাধিক ভূমিধসে ১৬ জন নিহত হয়েছিল। তখন এ ঘটনার পর দেশজুড়ে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।