পুবের কলম ওয়েবডেস্কঃ জাহাঙ্গিরপুরী সহিংসতার ঘটনায় দিল্লি পুলিশ গ্রেফতার করল আরও একজনকে। ২৯ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে সহিংসতায় মদত দেওয়ার অভিযোগ ছিল।
আরও পড়ুন:
অভিযুক্ত সানোয়ার মালিক হলদিয়ার বাসিন্দা। সানোয়ারকে নিয়ে দিল্লির জাহাঙ্গিরপুরী সহিংসতার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ আরও জানিয়েছে আদালত সানোয়ারকে অপরাধী হিসেবে ঘোষণা করেছে।
তাকে ধরার জন্য ২৫০০০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।আরও পড়ুন:
পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ) বিচিত্রা বীর জানিয়েছেন যে মঙ্গলবার একজন গোপন তথ্যদাতা জাহাঙ্গীরপুরীর সি ব্লক ৫০০ ওয়ালি গলিতে সানোয়ার মালিকের উপস্থিতির বিষয়ে পুলিশকে খবর দেয়। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই পুলিশ সানোয়ার কে গ্রেফতার করে। ডেপুটি পুলিশ কমিশনার আরও বলেন পুলিশের গতিবিধি টের পাওয়ার পরেই সানোয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সি ব্লক দিয়ে পালিয়ে গিয়ে সে সিডি ব্লকে পৌঁছায়। সেখানেই তাকে গ্রেফতার করা হয়।