০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের সিবিআই দফতরে গরহাজির অনুব্রত মণ্ডল

পুবের কলম প্রতিবেদক: এর আগেও সিবিআই তলব করেছিল। তবে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। আবারও সিবিআই দফতরে গরহাজির থাকলেন তিনি। গরুপাচার কাণ্ডে তাঁকে জেরা করতে চায় সিবিআই। তাই সমন পাঠানো হয়েছিল। কিন্তু হাজির হননি অনুব্রত মণ্ডল। তাঁর আশঙ্কা সিবিআই গ্রেফতার করতে পারে। তাই আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদনও করেন এই দাপুটে তৃণমূল নেতা। হাইকোর্ট অবশ্য রক্ষাকবচ দেয়নি। বিচারপতি রাজাশেখর মান্থার এই রায় পছন্দ না হওয়ায়, ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে গিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

জানা গিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেছে। এরই মধ্যে আর একবার সিবিআই দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: অফিস এলেও করা হবে অনুপস্থিত! সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে ১৫ মার্চ মঙ্গলবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল। গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছিল। আগের বারের মতো এবারও সমন পেয়েও হাজিরা এড়িয়ে যান অনুব্রত।

আরও পড়ুন: হিজাব পরার দায়ে ‘অনুপস্থিত’ ঘোষণা বেশকিছু পড়ুয়াকে, আলিয়ায় নার্সিং বিভাগে ছাত্রীদের অভিযোগ

আরও পড়ুন: রাজনৈতিক হিংসা মামলায় হাজিরা অনুব্রতর, বললেন, ‘আমি নির্দোষ’
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের সিবিআই দফতরে গরহাজির অনুব্রত মণ্ডল

আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার