দেবশ্রী মজুমদার, ইলামবাজার: সারা রাজ‍্যের সাথে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার। বুধবার  বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল  ইলামবাজার ব্লকের দুয়ারে সরকারের কাজ খতিয়ে দেখলেন।

একই সাথে স্থানীয় ব্লক প্রশাসনকে অনুব্রত বলেন,  কোন  সাধারণ মানুষ যেন  ভোগান্তির শিকার না হয়।

তাঁর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

তবে অনুব্রত মণ্ডলের ক্যাম্প যাওয়া নিয়ে বিতর্ক  তোলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন,  রাজ্যের মুখ্যমন্ত্রীর  নির্দেশ আছে,  রাজ্যের সরকারের দুয়ারে ক্যাম্পে কোন তৃণমূল নেতৃত্ব বা দলীয় কর্মীদের অংশগ্রহণ করা যাবে না।  তা সত্ত্বেও ওই ক্যাম্পে অনুব্রত মন্ডল কি করে  প্রবেশ করেন।  তৃণমূল সূত্রে জানা গেছে,  অনুব্রত মণ্ডল  এস আর ডি এর চেয়ারম্যান। তিনি  যেতেই পারেন