পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি ওয়াকফ বোর্ড মামলায় জামিন পেলেন আমানতুল্লাহ খান। বোর্ডে অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানকে। মঙ্গলবার তার জামিনের আবেদনের ওপর আদেশ বহাল রাখে আদালত।
আরও পড়ুন:
আমানতুল্লাহ খান নয়াদিল্লির ওখলার বিধায়ক। খানের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দুর্নীতি সহ বোর্ডের সম্পত্তি অপব্যবহার করে তা পক্ষপাতিত্বের মাধ্যমে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন:
দিল্লি ওয়াকফ বোর্ডে অনিয়ম সংক্রান্ত এই মামলায় মামলায় জামিন খানের মঞ্জুর করল দিল্লির একটি আদালত।
আরও পড়ুন:
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর তার বাড়িতে অভিযান চালিয়ে আমানতুল্লাহ খানকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা (এসিবি)। দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খানের বিরুদ্ধে সরকারি নির্দেশিকা না মেনে বেআইনিভাবে ৩২জনকে নিয়োগ করার অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকফ বোর্ডের বেশ কয়েকটি সম্পত্তি ভাড়া দেওয়া সহ পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এসিবি। এফআইআরে আরও অভিযোগ করা হয়েছে যে, খান দিল্লি সরকারের অনুদান সহ ওয়াকফ বোর্ডের তহবিল অপব্যবহার করেছেন।
আরও পড়ুন:
এই সপ্তাহের শুরুতেই আদালত খানকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল।
আরও পড়ুন:
আদালতে সওয়াল জবাবের সময় বর্ষীয়ান আইনজীবী রাহুল মেহরা বলেন, তহবিলের কোনও সম্পত্তি অপব্যবহার করা সহ খানের নামে কোনও অর্থ বিনিময়ের প্রাথমিক প্রমাণও মেলেনি। কোনও নিয়মও লঙ্ঘন করা হয়নি। বিভাগীয় কার্যক্রমকে আকর্ষণ করার জন্যই সেইভাবেই মামলা সাজানো হয়েছে। এগুলি হল পদ্ধতিগত একটি ত্রুটি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আমানতুল্লাহ খান ও তার ব্যবসায়িক অংশীদার হামিদ আলি খান মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। সেই সময় তার বাড়ি থেকে দুটি পিস্তল, কিছু গোলাবারুদ সহ ২৪ লক্ষ টাকার নগদ উদ্ধার হয়।