পুবের কলম, ওয়েবডেস্ক:  খুনের অভিযোগে গ্রেফতার আরাবুল ইসলাম। বৃহস্পতিবার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। ভাঙড় থেকেই তাকে গ্রেফতার করা হয়। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আইএসএফ কর্মীকে খুনের  অভিযোগে গ্রেফতার করা হল আরাবুলকে ।

লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে আরাবুলকে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশী থানার পুলিশ।

রাজনীতিতে বরাবরই বিতর্কিত নাম আরাবুল। বিভিন্ন কারণে তার নাম রাজনীতির শিরোনামে উঠে এসেছে। ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।