জম্মু ও কাশ্মীরে সেনার গাড়িতে আগুন, ৪ জওয়ানের মৃত্যু

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার শিকার ভারতীয় সেনার গাড়ি। বৃহস্পতিবার কাশ্মীরের পুঞ্চ জেলায় আচমকাই সেনার একটি ট্রাকে আগুন ধরে যায়। এই ঘটনায় ইতিমধ্যে চার জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভাটা ধুরিয়া এলাকার একটি মহাসড়কে এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আপাতত উদ্ধারকাজ শুরু হয়েছে পুঞ্চে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা।

প্রাথমিকভাবে বজ্রপাতের কারণে গাড়িতে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

তবে এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত অফিশিয়াল কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দুর্ঘটনাস্থলের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ট্রাকটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুরো ট্রাকটিই একটি বিশাল আগুনের গোলাতে পরিণত হয়েছে।

জম্মু ও কাশ্মীরে সেনার গাড়িতে আগুন, ৪ জওয়ানের মৃত্যু

ঘটনার আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে সেনা আধিকারিক ও কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন