ইন্দোর: 'সুল্লি ডিলস’ ও 'বুল্লি বাই’ অ্যাপের মাধ্যমে মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও নিলাম করার জন্য রাজনৈতিক স্তর থেকে সর্বত্র ঘটনাটি চরমভাবে সমালোচিত হয়েছে । যদিও এই দুই অ্যাপ নিয়ে সেভাবে পদক্ষেপ করেনি পুলিশ–প্রশাসন। রবিবার দিল্লি পুলিশ 'সুল্লি ডিলস’ অ্যাপ প্রস্তুতকারক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। সুল্লি ডিলস’ অ্যাপ মামলায় এটাই প্রথম গ্রেফতার বলে জানা গিয়েছে।
‘সুল্লি ডিলস’ অ্যাপের নির্মাতা এতদিন ছিল অধরা। এই অ্যাপটি গত বছর প্রকাশ্যে এসেছিল, মুসলিম মহিলার অনুমতি ছাড়াই অবৈধভাবে তাঁদের ছবি নিয়ে নিলামের জন্য এই অ্যাপে তা আপলোড করা হয়। 'সুল্লি ডিলস’ ও সম্প্রতি তৈরি হওয়া 'বুল্লি বাই’ অ্যাপে মুসলিম মহিলাদের অনুমতি ছাড়াই ছবি আপলোড করা হতো এবং তাঁদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হতো। উভয় অ্যাপই হোস্টিং প্ল্যাটফর্ম 'গিটহাব’–এর মাধ্যমে চুরি করে নেওয়া মুসলিম মহিলাদের ছবির নিলাম করা হতো। 'সুল্লি ডিলস’–এর মামলায় অভিযুক্ত ওমকারেশ্বর ঠাকুরকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ইন্টালিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশন ইউনিট। এই ইউনিটের ডিসিপি কেপিএস মালহোত্রা এ প্রসঙ্গে বলেন, 'ওম ঠাকুর ইন্দোর থেকে গ্রেফতার হয়েছে। সুল্লি ডিল অ্যাপ মামলায় এই ওম ঠাকুরই মাস্টারমাইন্ড।’ ২৬ বছরের ওম ইন্দোরের আইপিএস অ্যাকাডেমি থেকে বিসিএ করেছে এবং সে নিউইয়র্ক সিটি টাউনশিপের বাসিন্দা। পুলিশ জানিয়েছে যে ঠাকুর গিটহাবে 'সুল্লি ডিলস’–এর জন্য কোড তৈরি করে তা টুইটারে শেয়ার করে। পুলিশ জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ওম ঠাকুর টুইটার হ্যান্ডেল 'গঙ্গেসান’–এর মাধ্যমে যোগ দেন 'ট্রেড মহাসভা’ নামের একটি গ্রুপে। এই গ্রুপটিতে প্রায়ই আলোচনা হত যে কীভাবে মুসলিম মহিলাদের ট্রোল করা যায়। এরপর যখন 'সুল্লি ডিলস’ অ্যাপ তৈরি হয়, তখন টুইটার গ্রুপের সদস্যরা বিশিষ্ট ব্যক্তিত্ব সহ একাধিক মুসলিম মহিলাদের ছবি আপলোড করতে থাকে। এই অ্যাপ সম্প্রতি শিরোনামে চলে আসার কারণে ওম ঠাকুর তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে মুছে দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার কাছে পাওয়া গ্যাজেটগুলি খতিয়ে দেখছে। প্রসঙ্গত, 'বুল্লি বাই’ অ্যাপের প্রস্তুতকারক নীরজ বিষ্ণোইকে গ্রেফতারের পর তাকে জেরা করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ঠাকুরকে গ্রেফতার করে। ওম ঠাকুর ছাড়াও পুলিশ 'বুল্লি বাই’ অ্যাপ কেসে বিষ্ণোই ছাড়া আরও তিনজনকে গ্রেফতার করেছে।আরও খবর
ছয় বছর পর অন্তর্বর্তী জামিনে জেলমুক্ত হচ্ছেন ছাত্রনেতা শারজিল ইমাম, তবে মানতে হবে একাধিক কড়া শর্ত
নিট ইউজি-র রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি
ভারত সর্বদা শান্তির পক্ষধর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন কূটনৈতিক পথেই সম্ভব: জয়শঙ্কর
ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগে আবার শীর্ষ আদালতে মামলা
এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি, মুলতুবি প্রস্তাবের নোটিস দিল তৃণমূল
এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি, মুলতুবি প্রস্তাবের নোটিস দিল তৃণমূল
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
বিহার ও বাংলা কেটে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জল্পনা, বিতর্কে অমিত শাহের সফর
বিহার ও বাংলা কেটে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জল্পনা, বিতর্কে অমিত শাহের সফর
কর্ণাটকের বেলাগাভিতে হোলির শোভাযাত্রায় ইসরাইলি পতাকা উত্তোলন, মোদি -নেতানিয়াহুর পোস্টার বহন
কর্ণাটকের বেলাগাভিতে হোলির শোভাযাত্রায় ইসরাইলি পতাকা উত্তোলন, মোদি -নেতানিয়াহুর পোস্টার বহন
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'৫৬ ইঞ্চির ছাতি এখন আপসকারী': রুশ তেল কেনায় মার্কিন 'অনুমতি' নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেসের
'৫৬ ইঞ্চির ছাতি এখন আপসকারী': রুশ তেল কেনায় মার্কিন 'অনুমতি' নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেসের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর