আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিমানের ইঞ্জিন গিলে নিল আস্ত একটা মানুষ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিনযুক্তরাষ্ট্রের আলবামার মন্টগোমারি রিজিওনাল বিমানবন্দরে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে গত ৩১ ডিসেম্বর গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৩টে নাগাদ ডালাস থেকে একটি বিমান মন্টগোমারি বিমানবন্দরে এসে নামে। বিমানটিকে পার্কিং বে এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়মানুসারে পার্কিংয়ে নিয়ে যাওয়ার সময় বিমানের সমস্ত ইঞ্জিন বন্ধ থাকার কথা।
কিন্তু কোনভাবে একটি ইঞ্জিন চালু ছিল। বিমানবন্দরের ওই কর্মী বিমানের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ভিতরের দিকে টেনে নেয় ওই ইঞ্জিন। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই কর্মীর। ঘটনার জেরে স্তম্ভিত হয়ে যান সকলেই।আরও পড়ুন:

মৃত কর্মী পায়েডমন্ট এয়ারলাইন্সের।
ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে মৃতকর্মীর পরিবারকে সবরকম সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।উল্লেখ্য ২০১৫ সালে মুম্বই বিমানবন্দরে একই ধরনের ঘটনা ঘটে, পার্কিং বে-তে দাঁড়িয়েছিল এআই ৬১৯ নামে যাত্রিবাহী বিমানটি। বিমানটি মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিল। উড়ান শুরু করার আগে নিয়মমাফিক পরীক্ষা চলছিল কিন্তু বিমানের ইঞ্জিন যে চালু আছে সেই দিকে কেউ খেয়াল করেননি । এক কর্মী বিমানের সামনে যেতেই একই ভাবে তাকে টেনে নেয় বিমানের ইঞ্জিন।