পুবের কলম, ওয়েবডেস্ক: পারিবারিক কলহের এক মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল আসানসোলের কুলটি থানা এলাকা। মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি। বুধবার রাতে কুলটির কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজা মুখোপাধ্যায় (৫০)। তিনি পেশায় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী ছিলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের ভেতর থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দগ্ধ ও গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাজাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।