পুবের কলম, ওয়েবডেস্ক: বাগুইআটি কাণ্ডে IC সহ ASI কে সাসপেন্ড করা হয়েছে। আজ সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন তিনি বলেন, বাগুইআটি কাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুন:
বাগুইআটি কাণ্ডে জোড়া খুনে পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন ওঠে। তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকেই রাজ্যের ডিজিকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। তার পরে সাসপেন্ডের নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে বাগুইআটি কাণ্ডে তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন দোষীরা অবশ্যই সাজা পাবে।আরও পড়ুন: