পুবের কলম,ওয়েবডেস্ক: দীর্ঘ ১১ বছর পর সউদি আরব সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লিগের বৈঠকে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট আসাদ। বৃহস্পতিবার সউদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। শুক্রবার জেদ্দায় আরব লিগের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা ওঠে।
পরবর্তীকালে সউদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্টের এই সফর। উল্লেখ্য, আরব বসন্তের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান পরিচালনা করায় আল-আসাদ এবং তার সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আরব লিগ। তবে বর্তমানে বেশির ভাগ আরব দেশ সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আসাদ আরব লিগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সউদি আরব গেলেন। সউদি আরব সিরিয়ার গৃহযুদ্ধের সময় আল-আসাদকে উৎখাত করতে সশস্ত্র বিরোধীদের সমর্থন দিয়েছিল। কিন্তু এখন রিয়াধ সংলাপের মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানাচ্ছে।১১ বছর পর সউদিতে আসাদ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মে ২০২৩, ১৩:৫৪
আরও খবর
চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি
৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের
বিদেশি হস্তক্ষেপ আর গ্রহণযোগ্য নয়: আসাদ
ইরান-সউদি বাণিজ্য শুরু
যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে ফেরালো সউদি
যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে ফেরালো সউদি
ইন্দিরার সাফল্যে গর্বিত পরিবার, আত্মবিশ্বাসে ভর করে বাবার উৎসাহে অন্ধ্রপ্রদেশের মেয়ে আজ সউদির মেট্রো চালক
ইন্দিরার সাফল্যে গর্বিত পরিবার, আত্মবিশ্বাসে ভর করে বাবার উৎসাহে অন্ধ্রপ্রদেশের মেয়ে আজ সউদির মেট্রো চালক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের