পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে সন্ত্রাসী মুক্ত মোগাদিসুর অভিজাত হায়াত হোটেল। তিনজন নিরাপত্তারক্ষী সহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫জন।  ২৬/ ১১ তে মুম্বইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হানার ভয়াবহতাকে কার্যত উস্কে দিয়েছে মোগাদিসুর এই অভিজাত হোটেলে আত্মঘাতী হামলা । ইতিমধ্যেই এই সন্ত্রাসী হানার দায় শিকার করেছে আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠী।

স্থানীয় সময় শুক্রবার এই আত্মঘাতী হামলা হয়।

https://twitter.com/TpyxaNews/status/1560321267286347776?s=20&t=h3gy0jNubAQ_XHj-Dikx4Q

হোটেলের  বাইরে থেকেও ভেসে  আসে   একের পর এক  বিস্ফোরণের শব্দ।  হোটেলের  মধ্যে  সন্ত্রাসীরা পণবন্দী করেছে  অনেককে।

আল শাবাব  সন্ত্রাসী গোষ্ঠী  ইতিমধ্যেই  হামলার দায় স্বীকার করেছে। পশ্চিম আফ্রিকায় আল-কায়দার হয়ে কাজ করে সংগঠনটি। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মহামুদ।

https://twitter.com/LoveWorld_Peopl/status/1560752170466689027?

s=20&t=9PsqkEo-hHqoqWOHeCMWPA

জানা গেছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি। একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে তারা।

https://twitter.com/LoveWorld_Peopl/status/1560753129313951745?s=20&t=9PsqkEo-hHqoqWOHeCMWPA

সোমালি পুলিশের মেজর হাসান দাহির জানিয়েছেন, গোষ্ঠীটির সঙ্গে এখনো নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। হামলায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান মূহদিন মহামেদও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

https://twitter.com/LoveWorld_Peopl/status/1560743725386588160?s=20&t=auI9aswJfuVc54b3As1oQQ

এদিকে গত রবিবার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিসুর হোটেলে হামলা চালিয়েছে