পুবের কলম, ওয়েবডেস্কঃ খাদে বাস পরে নিহত হল কমপক্ষে ১৬ জন শ্রমিক। আপুরিম্যাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। আহত আরও দুজন। শুক্রবার বাসটিতে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার হঠাৎ বাঁক ঘুরতেই বাসটি ৬৫৬ ফুট গভীরে নিচে পড়ে।
বাসটি থাকা শ্রমিকরা সকলেই তামার খনিতে কর্মরত। খনিটি পরিচালনার দায়িত্বে রয়েছে চিনা প্রতিষ্ঠান এমএমজি লিমিটেড। বাস দুর্ঘটনার পর এ নিয়ে কোনও মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।আরও পড়ুন:
বিশ্বের তামা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় পেরুর অবস্থান দ্বিতীয়। লাস বামবাস দেশটির বড় তামার খনিগুলোর মধ্যে একটি।