পুবের কলম ওয়েব ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছে আরও ডজন খানেকর মতো। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত আর আহতদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন:
কাবুল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শিয়া শিয়া অধ্যুষিত এলাকার একটি শিক্ষাঙ্গনে ঢুকে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। তার জেরেই এই ঘটনা ঘটেছে বলেই খবর। তবে হামলার নেপথ্যে কতজন রয়েছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল তখনই ঘটে বিস্ফোরণ।
আরও পড়ুন:
তবে এখনও পর্যন্ত পাশাপাশি কোনও জঙ্গি সংগঠনের তরফ থেকে এই হামলার কথা স্বীকার করা হয়নি।
ইতিমধ্যেই বিস্ফোরণের পর ওই এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ওই শিক্ষাঙ্গন থেকে রক্তাক্ত মৃতদেহগুলি বের করে নিয়ে আসে কাবুলের পুলিশ।আরও পড়ুন:
এই প্রসঙ্গে তালিবান প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আরও পড়ুন:
আফগানিস্তানের অভ্যন্তরীন মন্ত্রকের মুখপাত্র আব্দুল নাফি টেকর ঘটনার পরই টুইটে লিখেছিলেন, ‘নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে গিয়েছে। হামলার ধরন এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে শীঘ্রই জানানো হবে। সাধারণ মানুষের উপর হামলা প্রমাণ করে শত্রুদের নৃশংসতা, অমানবিকতা।