০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, নয়ডায় মৃত্যু ২ জনের, গুরুতর আহত আরও ৪

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্ক: রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১২ দিনের সদ্যোজাত সহ আর এক বালকের। এই ঘটনায় পরিবারের আরও ৪ সদস্য গুরুতর আহত হয়েছে। ইতিমধ্যেই তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চিকিৎসাধীন রয়েছে তাঁরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নয়ডায়। খবর পাওয়া মাত্রই  ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

এই প্রসঙ্গে এক দমকল অফিসার (সিএফও) প্রদীপ কুমার চৌবে জানান, শনি- রবিবার রাত ২টো ৫২ মিনিট নাগাদ দমকল দফতরে খবর আসে। তাঁরা জানতে পারেন, নয়ডার আট নম্বর সেক্টরের জেজে বস্তিতে একটি পাকা বাড়িতে আগুন লেগেছে।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযান: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফারণে আহত ১১ নিরাপত্তা কর্মী

চৌবে বলেন, ‘‘যেখানে আগুন লেগেছে, সেখান থেকে দমকলের নিকটতম  স্টেশন আড়াই কিলোমিটার দূরে। চার মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন।

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

সেখানে পৌঁছে দমকর্মীরা দেখেন, পরিবারের ছ’জন সদস্য পুড়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১২ দিনের একটি শিশুকন্যা এবং ১২ বছরের একটি ছেলের মৃত্যু হয়েছে।’’ সিএফও চৌবে জানিয়েছেন, ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরে রাখা রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছিল। আহত চার জনকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁদের দিল্লির সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, নয়ডায় মৃত্যু ২ জনের, গুরুতর আহত আরও ৪

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার