পুবের কলম ওয়েবডেস্কঃ ইউনানি মেডিসিন নিয়ে গবেষণার জন্য জামিয়া হামদর্দ ডিমড ইউনির্ভাসিটিকে ১০ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্রীয় আয়ুস মন্ত্রক।
আরও পড়ুন:
আয়ুষ মন্ত্রক নয়া দিল্লির জামিয়া হামদর্দে ইউনানি মেডিসিনের একটি বিশ্বমানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা এবং তিন বছরের জন্য এই টাকা মঞ্জুর করেছে। ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
ইউনানি মেডিসিনের বিভিন্ন শাখায় গবেষণার জন্য আয়ুরস্বাস্থ্য যোজনায় এই টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
আরও পড়ুন:
ইউনানি চিকিৎসার সার্বিক আধুনিকিকরণের জন্য এই যোজনায় অর্থ বরাদ্দ করা হয়েছে।
যারমধ্যে রয়েছে ইউনানি পেশাদারদের প্রশিক্ষণ, আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন এবং বৈজ্ঞানিক উপায়ে ডেটা তৈরি, মনোগ্রাফ ডেভেলপমেন্ট, ডোজ ফর্মের আধুনিকীকরণ।এছাড়াও আইপিআর তৈরি সহ ওষুধ পরীক্ষা এবং গুণমান নিয়ন্ত্রণের জন্য উন্নত সুবিধা সম্বলিত একটি স্বয়ংসম্পূর্ণ গবেষণা কেন্দ্রের উন্নয়নের ব্যাপারটি সম্পৃক্ত থাকবে।আরও পড়ুন:
জামিয়া হামদর্দের স্কুল অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশনের ফার্মাকোগনোসি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আহমদ জানিয়েছেন আয়ুস মন্ত্রকের এই অর্থ বরাদ্দ জামিয়া হামদর্দ ডিমড বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। বিশ্বমানের ইউনানি গবেষণা কেন্দ্র, ইউনানি চিকিৎসক উপহার দেওয়া এখন তাঁদের মূল লক্ষ।
আরও পড়ুন:
জামিয়া হামদর্দের উপাচার্য অধ্যাপক (ডঃ) এম আফসর আলম বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ইউনানি মেডিসিনের সেণ্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ এবং স্ংস্লিষ্ট মন্ত্রককে। জামিয়া হামদর্দের ওপর যে আস্থা কেন্দ্র দেখিয়েছে তার মর্যাদা জামিয়া দেবে বলেও জানিয়েছেন উপাচার্য।
আরও পড়ুন: