০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে মসজিদের মাইকে আযানের অনুমতি

পুবের কলম,ওয়েবডেস্ক: আযানের মধুর ধ্বনি এবার ছড়িয়ে পড়বে নিউ ইয়র্কের আকাশে-বাতাসে। চার দেওয়ালের ভেতরের আযনের ধ্বনি এখন থেকে শোনা যাবে মাইকে। এর আগে রমযান মাসকে স্বীকৃতি দিয়েছিল নিউ ইয়র্ক সিটি। আর এবার নিউ ইয়র্ক সিটির মসজিদগুলিতে লাউস্পিকারে আযানের অনুমতি মিলল। ২৪ আগস্ট এক সার্কুলারে সিটির কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট মুসলিম আমেরিকানদের জন্য বিশেষ এই খুশির বার্তা দেন।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন। মাজেদা জানান, ‘সিটি কাউন্সিলের এ সিদ্ধান্তের জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে।’ তিনি বলেন, আশা করছি শীঘ্রই দুই ঈদের দিনে সিটির সকল অফিস-আদালতেও মুসলমানদের জন্য সবেতন ছুটির বিধি এবং জুলাই মাসকে ‘মুসলিম ঐতিহ্যের মাস’ হিসেবে স্বীকৃতি আদায়ের দেন-দরবারেও আমরা সফল হব।

মুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিমদের মধ্যে। তবে নিউ ইয়র্ক রাজ্যের শধ নিয়ম অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর ও এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাযের আযানের ক্ষেত্রে আর অসুবিধা হবে না। তবে এই তিন সময়ের আযানেও সাউন্ড লিমিট মানতে হবে।

সেই সাথে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিও খেয়াল রাখতে হবে। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জানান, এই অনুমতি অন্য ধর্মের লোকদের ইসলাম সম্পর্কে জানার সুযোগ করে দেবে। নিউ ইয়র্কের ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মুহম্মদ আজিরুদ্দিন বলেন, ‘এটা খুবই খুশির সংবাদ। আমেরিকার বুকে আল্লাহু আকবর প্রকাশ্যে বলা স্বপ্ন ছিল। আজ তা পূরণ হল।’ তিনি প্রকাশ্যে আযানের অনুমতি দেওয়ার জন্য নিউ ইয়র্কের মেয়রসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউ ইয়র্কে মসজিদের মাইকে আযানের অনুমতি

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার