পুবের কলম ওয়েব ডেস্ক: কলিং বেল চেপে দিয়েছে শীত। বিয়ের ভোজ আর বনভজনের পালা শুরু হয়েছে চারদিকে। দেদার ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বাসন, চামচ, গ্লাস।এই প্রবণতা রুখতে অভিনব পদক্ষেপ নিলেন ওড়িশার নুয়াপাডা জেলার ভালেশ্বরের পঞ্চায়েত প্রধান।
পঞ্চায়েত প্রধান সরোজ দেবী গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ৭৫ হাজার টাকার বাসন কোসন কিনেছেন। গ্রামের ফান্ডের টাকা খরচ করে বড় বড় হাঁড়ি, কড়া, বালতি, বাসন, গ্লাস, চামচ সহ আরও অন্যান্য অনেক জিনিসপত্র কেন হয়েছে।আসলে বনভোজন আর বিয়ের নামে প্রচুর প্লাস্টিকের বাসনপত্রে ভরে যাচ্ছিল গ্রামের মাটি। সেটা রুখতেই এমন পদক্ষেপ।
এইসব বাসন কোসন বিনামূল্যে ব্যবহার করতে পারবে ওই গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সবকটি গ্রামের মানুষ।তবে শর্ত হচ্ছে, ব্যবহারের পর সেগুলো ধুয়ে ফেরত দিতে হবে।কিন্তু যদি কেউ ব্যববহার করতে গিয়ে সেগুলো নষ্ট করে ফেলে? তখন কি হবে?আরও পড়ুন:
এরও নিদান দেওয়া হয়েছে। কেউ ব্যবহার করতে গিয়ে জিনিসপত্র নষ্ট করলে বা ভেঙে ফেললে সে ক্ষতিপূরণ দেবে।
আরও পড়ুন:
এই সিদ্ধান্তে খুশি গ্রামবাসীরা। তাদের বিশ্বাস, এতে দূষণ কমানো সম্ভব হবে।বলে রাখা ভালো, এমন ব্যবস্থা পশ্চিমবঙ্গের বহু গ্রামে অনেক আগে চালু হয়েছিল। এখনও মসজিদের অধীনে এমন বাসন–কোসন থাকে।যে কেউ সেগুলি নিজেদের ভোজের অনুষ্টানে ব্যবহার করতে পারে।
আরও পড়ুন: