পুবের কলম প্রতিবেদক: বাংলার মুকুটে ফের এক নতুন পালক যুক্ত হল। দেশের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাজ্যের মর্যাদা পেল বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই শিরোপা দেওয়া হল রাজ্যকে। বাঙালির অলস বদনাম থাকলেও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী কাজের মূল্যায়নের নিরিখে পশ্চিমবঙ্গই সবচেয়ে ‘হাই পারফরমিং স্টেট’ বা উচ্চক্ষমতাসম্পন্ন রাজ্যের মর্যাদা পেল।
সবসময় কাজে বিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জমানায় বাংলার শ্রমদিবস নষ্ট হয় না। রাজনৈতিক প্রতিহিংসায় বিজেপি বাংলার সমালোচনা করলেও কেন্দ্রের রিপোর্ট বলছে অন্য কথা। কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রক প্রতিবছর দেশের কোন রাজ্য কেমন কাজ করছে তার ওপর একটা রিপোর্ট তৈরি করে। সেই ভিত্তিতেই পশ্চিমবঙ্গ এই সর্বাপেক্ষা কর্মক্ষম রাজ্যের স্বীকৃতি পেল। মোট ছয়টি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করা হয়েছে। ফলাফলে ১০০ নম্বরের মধ্যে ৫৬.৫২ নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ। এই মূল্যায়নই প্রমাণ করে দেয়, বাংলাই উন্নয়নমূলক কাজের শীর্ষে। অন্যদিকে কেন্দ্রের মূল্যায়নে বিজেপি শাসিত রাজ্যগুলির করুণ অবস্থা। শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন, এসসি-এসটি এবং নারী সংরক্ষণের নিয়ম মানা, নিয়মিত অডিট, টাকা খরচের স্বচ্ছতা এবং উন্নয়নের নিরিখে মূল্যায়ন করা হয়েছে। খতিয়ে দেখা হয়েছে পঞ্চায়েতগুলি নিজস্ব আয় কতটা বাড়াতে পেরেছে। এসবের ভিত্তিতেই পশ্চিমবঙ্গকে সর্বাপেক্ষা কর্মক্ষম রাজ্যের তকমা দিল কেন্দ্র। এ ছাড়াও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ হয়েছে সেই বিষয়টিও দেখা হয়েছে। এ ছাড়া জন প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া, পরিকাঠামো উন্নয়ন ইত্যাদির মূল্যায়নে ৭০.৬৩ শতাংশ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছে বাংলা। বাংলা ছাড়া আরও পাঁচটি রাজ্য এই ‘হাই পারফরমিং স্টেট’-এর মর্যাদা পেয়েছে।আরও খবর
পোস্ট ডক্টরেটে আগ্রহ বাড়ছে ভিন দেশে
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ