পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষায় কড়া ব্যবস্থা রাখা হয়েছে। বায়োমেট্রিক সহ একাধিক পদক্ষেপ রয়েছে। এবার জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় কড়া ব্যবস্থা নিতে চাইছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
আরও পড়ুন:
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় এবাব বায়োমেট্রিক ব্যবস্থা আনছে এনটিএ। জয়েন্ট্র এন্ট্রান্স এক্সামের মূল পর্বের পরীক্ষা নিয়ে আরও কড়াকড়ি ন্যাশনাল টেস্টিং এজেন্সির।
রিপোর্ট অনুযায়ী, জেইই মেন পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। এদিকে শুধু তাই নয়, পরীক্ষার মাঝে টয়লেটে গিয়ে ফিরলেও পরীক্ষার্থীর শরীর হাতড়ে চেকিং করার নির্দেশ দিয়েছে এনটিএ।আরও পড়ুন:
এদিকে এই প্রথম জেইই-র মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে মেঘালয়ের তুরা এবং ছত্তিশগড়ের বস্তারে। প্রসঙ্গত, এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি, কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভরতি হওয়া যায়। অন্যবারের মতো এবারও কম্পিউটার বেসড টেস্ট নেবে এনটিএ।
আরও পড়ুন: