পুবের কলম ওয়েবডেস্কঃ ইমাম সারাখসি মসজিদ বা বিশকেক সেন্ট্রাল মসজিদ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত এই মসজিদটি তুরস্ক দ্বারা নির্মিত উসমানীয় শিল্পকলার অনন্য উদাহরণ। এই মসজিদটি নির্মাণ করতে ২৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
আরও পড়ুন:
এই মসজিদের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ।
সুরম্য এই মসজিদটিতে সবমিলিয়ে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।৬ বছরের নির্মাণ কাজ শেষে ২০১৮ সালে মসজিদটি উদ্বোধন হয়। মসজিদটি ৩.৫ হেক্টর জমির ওপর নির্মিত হয়েছে এবং এর প্রতিটি মিনারের উচ্চতা ৭০ মিটার। ইমাম সারাখসি বা বিশকেক মসজিদকে মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে উল্লেখ করা হয় ।আরও পড়ুন: