পুবের কলম প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের আগে ভোট চাইতে রাজ্যে আসছেন বিজেপি-র রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ৯ জুলাই রাজ্যে আসতে পারেন তিনি। যদিও দ্রৌপদীর সফর নিয়ে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি। তবুও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্য সফরে এসে দ্রৌপদীর বিধানসভায় যাওয়ার কথা।
বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য বিনিময় করবেন তিনি। একই সঙ্গে নির্বাচনে তাঁকে সমর্থনেরও আর্জি জানাবেন দ্রৌপদী মুর্মু। অনেকে দল বদল করেছেন। এরপরও বর্তমানে বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা ৭০।আরও পড়ুন:
বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচিব মনোজ টিগ্গা জানান, বিধানসভায় বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদীকে সংবর্ধনা দেবে বিজেপি পরিষদীয় দল। পাশাপাশি, দলের ১৬ জন সাংসদকেও আমন্ত্রণ জানানো হবে। রাজ্য নেতৃত্ব ও বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে দ্রৌপদী মুর্মুকে ঘিরে কর্মসূচি চূড়ান্ত হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছে বিরোধী পক্ষ। যদিও বিজেপির দাবি দ্রৌপদী মুর্মুর জয় এররকম নিশ্চিত। তবে শুধু নিজেদের দলের নয়, দ্রৌপদী মুর্মুকে জেতাতে তৃণমূল বিধায়কদের সমর্থনও চায় বিজেপি।
আরও পড়ুন:
বিশেষত তৃণমূলে আদিবাসী সম্প্রদায়ের থেকে নির্বাচিত বিধায়করা যাতে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেন, প্রকাশ্যেই সেই আবেদন করেছেন বিজেপি-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা