আইভি আদকঃ হাওড়া সিটি পুলিশের 'উৎসর্গ' প্রকল্পে গোলাবাড়ি থানা ট্রাফিক গার্ডের উদ্যোগে সোমবার এক রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস। এছাড়াও ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ আব্দুল গফফার, গোলাবাড়ি থানার ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব কুমার মন্ডল সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

উৎসর্গ' প্রকল্পে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন হাওড়ার গোলাবাড়ি ট্রাফিকের

জানা গেছে, এদিন বিভিন্ন গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ইকো, ইসিজি, চক্ষু পরীক্ষা করা হয়। আগামী দিনে চশমা বিতরণ কর্মসূচি নেওয়া হবে বলে জানা গেছে। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এরকম দশজন গাড়ি চালকের হাতে এদিন আরটিও মারফত পুলিশের তরফ থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের আগামী দিনেও এই ধরনের লাইসেন্সের ব্যবস্থা করা হবে বলে গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব কুমার মন্ডল জানিয়েছেন। এদিন প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন।