পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউটিউব থেকে ইন্সটাগ্রাম তার অনুরাগীর সংখ্যা একটা তারকার থেকে কম নয়। রোজ নিত্যরকমের ভিডিও আপলোড করে তার ভক্তদের মনোরঞ্জনের খেয়াল রাখেন তিনি। এবার সেই সামাজিক মাধ্যমেই ট্রোলের শিকার হলেন ইউটিউবার আরমান মালিক। আরমানের দু’ই স্ত্রী পায়েল ও কৃতিকা। তাঁরা আবার স্বামীর সঙ্গে একসঙ্গে একই বাড়িতে থাকেন। সেই নিয়ে বিতর্কের শেষ নেই। এবার সেই বিতর্কে আরও একটু তেল ঢালল আরমান। জানালেন, তাঁর দুই স্ত্রী-ই অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন:
সম্প্রতি সামাজিক মাধ্যমে স্ত্রীদের সঙ্গে একগুচ্ছ ছবি দিয়ে এই সুখবর দেন তিনি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এদিন সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে আরমান লিখেছেন,'আমার পরিবার'। পোস্ট হওয়া ছবিতে দেখা যাচ্ছে আরমান একটা কমলা রঙের টি-শার্ট পরে দুই স্ত্রীর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। আর তাঁর দুই স্ত্রী কৃতিকা ও পায়েল একই ধরনের জাম্পস্যুট পরে বেবি বাম্পে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন। সামনে জর্ডান ২৩ লেখা সবুজ রঙের জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে আরমান মালিকের ছেলে চিরায়ু মালিক।
আরও পড়ুন:
কিন্তু আরমানের এই ছবি নিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে হাসির রোল উঠেছে। ধেয়ে আসছে বিতর্কও।
কেউ কেউ আবার এমন কাণ্ড দেখে ভর্ৎসনাও করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘একই সঙ্গে দুই স্ত্রী কীভাবে সন্তানসম্ভবা হন? আমি হতবাক!’ অন্য এক নেটিজেনের প্রশ্ন, ‘আইন কি একই সঙ্গে দুটো বিয়ের অনুমতি দেয়?’ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘একমাত্র এমন প্রতিভা ওঁর ক্ষেত্রেই সম্ভব!’আরও পড়ুন:
উল্লেখ্য, হায়দরাবাদের বাসিন্দা আরমান মালিক। ৩২ বছরের আরমান পঞ্জাবি হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করে। সোশাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়।
ইনস্টাগ্রামে দেড় মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। ইউটিউবেও ভীষণ জনপ্রিয় তিনি। সামাজিক মাধ্যমে দুই স্ত্রীকে নিয়ে মজার মজার ভিডিও দেয় আরমান। ২০১১ সালে পায়েলের সঙ্গে বিয়ে হয় আরমান মালিকের। তাঁদেরই ছেলে নাম চিরায়ু মালিক। পরবর্তীকালে স্ত্রী পায়েলের কাছের বান্ধবী কৃতিকাকে বিয়ে করেন আরমান। যদিও হিন্দু-মতে দুটি বিয়ে আইনসম্মত নয়, তবে সমাজের বিরুদ্ধে গিয়ে দুই স্ত্রীকে নিয়ে বেজায় খুশি রয়েছেন আরমান । তাঁদের সুখী সংসার বলেই দাবি করেন সে।