পুবের কলম,ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত মণিপুর। শুক্রবার ভোররাতে উখরুল জেলায় ঘটনাটি ঘটেছে। মৃতদের সকলেই কুকি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পার্বত্যরাজ্যে জাতি দাঙ্গার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০।

পুলিশ সূত্রে খবর, শেষবারের মত গত ৫ আগস্ট খুনের খবর পাওয়া গিয়েছিল। গত দুই সপ্তাহের জন্য জাতি-সংঘর্ষের হিংসা থামলেও, শুক্রবার ভোর রাতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এদিন ভোর ৪ টে নাগাদ থৌয়াই কুকি গ্রামে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। পাহাড় সংলগ্ন এলাকা থেকে নির্বিবাদে গুলি বর্ষণ করতে থাকেন অজ্ঞাত পরিচয় ওই দুর্বৃত্তরা।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পুলিশের প্রাথমিক অনুমান, নাগা অধ্যুষিত এলাকা থেকেই এসেছিল দুষ্কৃতীরা। সংশ্লিষ্ট ঘটনার জেরে সমগ্র এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। এখনও অধরা দুষ্কৃতীরা।