পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোবদ্ভূত ঋষি সুনক। আগামী ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি।
লিজ ট্রাসের ইস্তফার পর ফের শুরু হয় জল্পনা, কে হবেন প্রধানমন্ত্রী বরিস জনসন না ঋষি সুনক। শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির এই নেতাই হলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন:
কনজারভেটিভ পার্টির প্রধান হতে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন পেনি মর্ডান্ট।
প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায় ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনকের।https://twitter.com/PennyMordaunt/status/1584529702466686977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1584529702466686977%7Ctwgr%5E8b2f1fb0b13ef48c5b4db93f7c639966d46a6f11%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Finternational%2Fnews%2F804657
সোমবার এক টুইটে প্রধানমন্ত্রী পদের লড়াই থেকে সরে আসার ঘোষণা করেন প্রাক্তন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট।
তিনি বলেন, নেতৃত্বের প্রতিযোগিতায় সীমিত সময়সীমা সত্ত্বেও এটি পরিষ্কার যে, সহকর্মীরা মনে করেন, আমাদের আজ নিশ্চয়তা দরকার। তারা দেশের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।আরও পড়ুন:
মর্ডান্ট বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমার জন্য যারা প্রচার করেছেন তার জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।