আবদুল ওদুদঃ সাগরদিঘির উপনির্বাচনে শাসকদলের পরাজয়ের পর থেকেই কানাঘুষো চলছিল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা এডুকেশন দফতরে কি বদল আসছে! সোমবার সেই আশঙ্কাই সত্যি হল। দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে গুলাম আলি আনসারিকে। সেই জায়গায় নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন পি বি সেলিমকে।
আরও পড়ুন:
সোমবার সংখ্যালঘু দফতরের রাশ নিজের হাতেই নিলেন মুখ্যমন্ত্রী।
সরিয়ে দেওয়া হল রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী গোলাম রব্বানিকে। তাঁকে দেওয়া হয়েছে উদ্যান পালন দফতরে।আরও পড়ুন:
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। এ দিন গোলাম রব্বানিকে সরিয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য আলাদা একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের আনা হবে।
তারাই সংখ্যালঘু উন্নয়নের যাবতীয় কাজকর্মগুলি দেখবেন।আরও পড়ুন:
তবে দফতরের মন্ত্রী থাকবেন মুখ্যমন্ত্রী নিজেই। প্রসঙ্গত, ২০২১-এর আগে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল গিয়াসউদ্দিন মোল্লাকে।
আরও পড়ুন:
কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর গোলাম রব্বানিকে সংখ্যালঘু বিষয়ক দায়িত্ব দেওয়া হয়। প্রথম থেকেই রব্বানির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত সোমবার রব্বানিকে সরিয়ে দেওয়া হল।