পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নজিরবিহীন নির্দেশ জারি করা হয়েছে। এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় ওএমআর শিট বিকৃত করে নিয়োগ পাওয়া ২৮১৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।এদিন উক্ত সিঙ্গেল বেঞ্চে ওএমআর শিট বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ নিয়ে মামলার শুনানি চলে। এদিন এজলাসে মামলার শুনানি পর্বে বিচারপতি মোট নিয়োগের সংখ্যা জানতে চান। এর প্রতুত্তরে এসএসসি জানায়, -'৬৮৯৯ জনকে গ্রুপ ডি-তে নিয়োগ দেওয়া হয়েছিল'।এরপর সুপারিশ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয় সিঙ্গেল বেঞ্চের তরফে । ২৮১৯ জনের প্রসঙ্গ উঠে আসে শুনানি পর্বে।
এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, -'এঁদের চাকরি বাতিল করতে হবে'।এর পাশাপাশি এই ২৮১৯ জনের নাম, বাবার নাম, ঠিকানা-সহ পূর্ণাঙ্গ তালিকা আজ অর্থাৎ শুক্রবারের মধ্যে এসএসসির ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে বলে আদেশ জারি করা হয়েছে । এর আগে এসএলএসটি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও একইভাবে চুরি করে চাকরি পাওয়াদের নাম, বাবার নাম, ঠিকানা-সহ তালিকা ওয়েবসাইটে দিতে বলেছিল হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে , -' এই তথ্যগুলি জনসমক্ষে জানানো না হলে একই নামের অনেকে থাকতে পারেন। তাঁদের মধ্যে যাঁরা নির্দোষ তাঁদের সামাজিক সম্মান যাবে। তাই স্পষ্ট হওয়া দরকার বিষয়টি প্রকাশ্যে না এলে'। গ্রুপ ডি-র নিয়োগ প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা অনেকের ওএমআর শিট বিকৃত করা হয়েছে।মোট ২ হাজার ৮১৯ জনের চাকরির সুপারিশ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, -' যারা কারচুপি করেছে তাদের প্রত্যেকের চাকরির সুপারিশ বাতিল করতে হবে। এদের তালিকা আবার নতুন করে আপলোড করতে হবে। নোটিস দিতে হবে। সেই সঙ্গে ৬ হাজার ৯৮৮ জন চাকরিপ্রার্থী, যারা অপেক্ষারত রয়েছেন, তাঁদের তালিকা থেকে ওই শূন্যপদ পূরণ করতে হবে। অপেক্ষমান তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কারও ওএমআর শিটে যদি পরবর্তী সময়ে বিকৃতি পাওয়া যায়, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে '।,উল্লেখ্য, এই গ্রুপ ডি নিয়োগ মামলায় ওএমআর শিট কারচুপি সংক্রান্ত অভিযোগের তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিপূর্বে সিবিআইয়ের তরফে হাইকোর্টে জানানো হয়েছিল ওএমআর শিট কারচুপির কথা। সিবিআই এর আধিকারিকরা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ওএমআর শিটগুলি উদ্ধার করেছেন। সিবিআই যে ওএমআর শিটগুলি দিয়েছে, সেই সবগুলি পরীক্ষা করেছে স্কুল সার্ভিস কমিশন। এদিন এসএসসির তরফে আদালতে জানানো হয়, প্রায় সাড়ে ৪ হাজার ওএমআর শিটের মধ্যে ২ হাজার ৮১৯টি ওএমআর শিটে গরমিল হয়েছে বলে দেখা গিয়েছে। এই কথা শুনে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় এদিন এসএসসিকে বলেন, ‘যদি আপনারা পরীক্ষা করে দেখতে পান কোনও কারচুপি করা হয়েছে, তাহলে পদক্ষেপ করতেই হবে'।যেহেতু এসএসসি কেবল নিয়োগের সুপারিশ করে, তাই আজ অর্থাৎ শুক্রবার দুপুর ১২ টার মধ্যে সেই চাকরির সুপারিশ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেই নিয়োগ বাতিল করা হয়। আদালত সুত্রে প্রকাশ, স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতকে আজ অর্থাৎ শুক্রবার দুপুরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে, -' সিবিআই এর সাথে কোন কোন ওএমআর শিটগুলিকে মিল পাওয়া গিয়েছে'।
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬
আরও খবর
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক: গ্রেফতারিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের, আজই সিআইডি দফতরে হাজিরা
সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক: গ্রেফতারিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের, আজই সিআইডি দফতরে হাজিরা
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ