পুবের কলম, ওয়েবডেস্ক: রাত ৮.৪০ নিজাম প্যালেস থেকে বের হলেন অভিষেক। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
আরও পড়ুন:
১) সাড়ে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের ফলাফল শুন্য।ওদের সময় নষ্ট আর আমারও। জিজ্ঞাসাবাদের নির্যাস শুন্য।
আরও পড়ুন:
২) নবজোয়ার কর্মসূচির জনপ্রিয়তা দেখে ওরা ভয় পেয়ে গেছে। কোথাও না কোথাও সেটা রুখতেই এই সময় নষ্ট। এই কর্মসূচিতে কাতারে কাতারে মানুষ আমাদের হয়ে বেরিয়ে আসছে।
আরও পড়ুন:
৩) প্রথম দিন থেকেই আমাকে টার্গেট করে রেখেছে।
ইডি-সিবিআই আমাকে ধমকানো-চমকানোর চেষ্টা করছে। আমাকে এক বছরে ধরে নানান মামলায় এমন তলব করছে। এই গুলো করে কোনও লাভ হবে না। উভয় পক্ষের সময় নষ্ট ছাড়া কিছুই নয়।আমার বিরুদ্ধে কিছু পাবে না ওরা। যতই ষড়যন্ত্র করুক না কেন।আরও পড়ুন:
৪) যা তথ্য জানতে চেয়েছে আমি সব গুলোর উত্তর দিয়েছি। আরও বলে রাখি ৯৫ শতাংশ প্রশ্নের কোনও ভিত্তি নেই।
তাই এই সব করে মানুষকে হয়রানি করা বন্ধ করুন।আরও পড়ুন:
৫) আজ আমি তৃণমূল কোরি বলে যত দোষ আমার। বিজেপি করলে আমি ধোয়া তুলসি পাতা হয়ে যেতাম। আমাকে এই নিয়ে ৪, ৫ বার তলব করল। ফল একই শুন্য। কলকাতার ঘটনায় দিল্লি পর্যন্ত যেতে হয়েছে আমাকে। তলবের নাম করে নবজোয়ার বন্ধ করার চেষ্টা।
আরও পড়ুন:
৬) একটি বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে এই সব হচ্ছে. সব কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়েও মাথা নত করাতে পারছে না।
আরও পড়ুন:
৭) ১৫ বছর ধরে নোবেল চরের তদন্ত চলছে নির্যাস শুন্য। এত দিন ধরে সারদা কাণ্ডে তদন্ত হচ্ছে কেউ কি টাকা পাচ্ছে। নারদায় মূল অভিযুক্ত বিজেপিতে।বিজেপির জন্য এক আইন আমার জন্য অন্য এক আইন। কোনও মতেই দিল্লির বশ্যতা স্বীকার করব না।আজ নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন:
৮) সুদীপ্ত সেন চিঠি লিখে অধীর, শুভেন্দু নাম নিয়েছে। আমি রয়াল বেঙ্গল টাইগার হয়ে থাকবো। ভুল করিনি, মাথা নত করার ছেলে আমি নয়। যারা এই সব করছে তাদের ২১ শেই উত্তর দিয়ে দিয়েছি। চক্রান্ত করে বেশি দিন টেকা যাবে না।
আরও পড়ুন: