ওড়িশা, ৪ এপ্রিল: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। দেহ লোপাট করতে মৃতদেহকে ২০ টুকরো করল স্বামী। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার রাতে ওড়িশার ব্রহ্নদাবান গ্রামে। ঘটনার মূল অভিযুক্ত স্বামী সনাতন নাগের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রশাসন জানিয়েছে, মৃত মহিলার নাম অম্ব্রুতি নাগ (৩১)।আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত পঁয়ত্রিশ বছর বয়সী সনাতন নাগ পেশায় দিনমজুর। প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ঢুলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করত। মাঝে মধ্যেই তার স্ত্রীকে মারধরও করত সে।
আরও পড়ুন:
অভিযোগ, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে সনাতন। দম্পতির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তপ্ত হয়ে ওঠে, তারপরই একটি ধারালো অস্ত্র দিয়ে অম্ব্রুতিকে কুপিয়ে খুন করে স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। পরে স্ত্রীর মৃতদেহ ২০ টুকরো করে অভিযুক্ত।
বাড়ির সদর দরজা ভেতর থেকে বন্ধ করে, পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় সনাতন।আরও পড়ুন:
সূত্রের খবর, বুধবার সকালে গ্রামবাসীরা বাড়ির সামনে রক্তের দাগ লক্ষ্য করার পর, নৃশংস হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসে। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন। বুধবার বিকেলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ টুকরো উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে বৌধ মডেল থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকের খোঁজে তল্লাশি চলছে।