পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ বসিরহাট থানার ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কোন বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ পালানোর সময় ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী এক তালিবান সমর্থককে আটক করে। বাংলাদেশের বাসিন্দা জাহাঙ্গীর বিশ্বাস নামে ওই যুবক কিছুদিন আগে তামিলনাড়ু পুলিশের কাছ থেকে পালিয়ে আত্মগোপন করে বাংলায় ঢুকে বাংলাদেশ পালানোর ছক করেছিল। বিএসএফ জাহাঙ্গীরকে আটক করে বসিরহাট থানায় আনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে জেরা করতে বসিরহাটে আসে ৩ সদস্যের এনআইএ র গোয়েন্দা দল। পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, প্রাথমিক জেরায় জানা গেছে বছর ২৮ এর জাহাঙ্গীর বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা জেলার নলড়া গ্রামের বাসিন্দা।
গত আট বছর আগে সে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করে তামিলনাড়ুর চেন্নাই যায়। সেখানে ইরোট জেলায় পেল্লাই গ্রামে রাজমিস্ত্রির কাজ শুরু করে। সেখানে জাহাঙ্গীর এর সঙ্গে আরও শতাধিক বাংলাদেশি বিভিন্ন কাজে যুক্ত ছিল। সম্প্রতি তালিবানরা আফগানিস্তান দখল করায় উৎসাহিত হয়ে পড়ে জাহাঙ্গীর বিশ্বাস সহ তাদের আট-দশজন সঙ্গী। সে মোবাইলে বাংলাদেশীদের উৎসাহিত এবং একজোট করার চেষ্টা করে। এদিন গোয়েন্দারা জেরা করার সময় ওই বাংলাদেশি জানায় তালিবানদের সমর্থনে আমরা একজোট হচ্ছি বুঝতে পেরে এলাকার মানুষ আমাদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এনআইএ গোয়েন্দাদের দাবি, জাহাঙ্গীরের কথা মোবাইল ট্র্যাক করে চেন্নাইয়ের গোয়েন্দারা জানতে পারায় তাদের ধরপাকড় শুরু করে। দু'জন ধরা পড়ার পর গোয়েন্দারা নিশ্চিত হয় যে তাদের একত্রিত করার মূল পান্ডা জাহাঙ্গীর সহ কয়েকজন কলকাতা হয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে। চেন্নাইয়ের গোয়েন্দারা পলাতক বাংলাদেশিদের ছবি দেশের সমস্ত সীমান্তবর্তী থানা এবং বিএসএফ আধিকারিকদের হাতে তুলে দেয়।পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাটের ঘোজাডাঙ্গা দিয়ে পাসপোর্ট বিহীন অবৈধভাবে বাংলাদেশ পালানোর সময় সন্দেহভাজন একজনকে আটক করে তাকে বসিরহাট থানায় আনা হলে পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে চেন্নাই থেকে পালানো বাংলাদেশীদের অন্যতম এই জাহাঙ্গীর বিশ্বাস।দ্রুত খবর যায় গোয়েন্দা দপ্তরে। তারই ভিত্তিতে এদিন সকালে এনআইএর দুই অফিসার সহ তিনজন বসিরহাটে আসে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তারা একরকম নিশ্চিত হয় এই বাংলাদেশী চেন্নাই থেকে পালিয়ে আসছিল। পুলিশ জানায় গোটা ঘটনাটি চেন্নাইয়ের ইরোট থানায় থানা সহ গোয়েন্দাদের জানানো হয়েছে। দুই-একদিনের মধ্যেই চেন্নাই থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল বসিরহাটে আসবে জাহাঙ্গীরকে জেরা করতে।আরও খবর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর