পুবের কলম প্রতিবেদক: বুদ্ধদেব সাউ’ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অন্তবর্তী উপাচার্য নিয়ে উচ্চ শিক্ষাদফতরের অবস্থান জানাতে চেয়ে চিঠি দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সেই চিঠির জবাব দিয়ে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, অন্তবর্তী উপাচার্য পদের দায়িত্ব সামলাবেন বুদ্ধদেব সাউই। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে চিঠি পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর।
তাতেই বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বরের চিঠিতেই দফতর নিজের অবস্থান জানিয়েছে।আরও পড়ুন:
উপাচার্যের বিভ্রান্তি কাটাতে উচ্চশিক্ষা দফতরে চিঠি পাঠান রেজিস্ট্রার। সেই চিঠির উত্তর দেওয়া হয় বিশ্ববিদ্যালয়কে। ।
উচ্চশিক্ষা দফতর থেকে জানিয়ে দেওয়া হয় বিভ্রান্তির কোনও কারণ নেই। কারণ আগেই দফতর থেকে জানিয়ে ছিল বুদ্ধদেবই থাকছেন অস্থায়ী উপাচার্য হিসাবে।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর যাদবপুরের অন্তর্র্বতী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণের নির্দেশ দেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাল্টা প্রশ্ন তুলে উচ্চ শিক্ষা দফতর জানাতে চায় একক ভাবে নেওয়া এই সিদ্ধান্তের বৈধতা কোথায়? সেই দিনই উচ্চশিক্ষা দফতর বুদ্ধদেব সাউকেই উপাচার্যের ক্ষমতার ব্যবহার ও দায়িত্ব পালন চালিয়ে যেতে বলে।