আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ : দেশের জনসংখ্যা দ্রুত হারে কমতে শুরু করেছে। আর এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বুলগেরিয়ার প্রশাসনিক কর্মকর্তাদের। জানা যায়, বিগত ১০ বছরে বলকান রাষ্ট্র বুলগেরিয়ার জনসংখ্যা ১১.৫ শতাংশ কমেছে। সংসদীয় আলোচনাসভায় বুলগেরিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রধান সের্গেই ভেতার্সকি জানান, বিগত দশ বছরে ৮ লক্ষ ৪০ হাজার মানুষ কমে গিয়েছে দেশে।
এই জনসংখ্যার পতনের অন্যতম কারণ হল মৃত্যুহারের চেয়ে জন্মহার অনেক কম এবং অভিবাসীদের দেশে প্রবেশে বাধা। ভেতার্সকি আরও বলেন, ২০০৭ থেকে অন্তত ৯ লক্ষ ৫০ হাজার বুলগেরীয় দেশ ত্যাগ করেছেন। তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে গিয়েছেন উন্নত জীবনের আশায়। জনসংখ্যা হ্রাসের আরও এক কারণ হল চলমান মহামারি। বিগত বছরে বুলগেরিয়ার ১ লক্ষ ৪৭ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। অর্থনীতিবিদ পেটার গানেভের মতে, কোভিডের আগে এক বছরে দেশটিতে ১ লক্ষ ৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন। তিনি বলেন, ’অন্য দেশগুলি কোভিড নিয়ন্ত্রণ করতে পারলেও আমরা পারিনি। বর্তমানে আমাদের ২০ লক্ষ নাগরিক ভ্যাকসিন নিয়েছেন যা দেশের জনসংখ্যার ৩০ শতাংশ।’আরও পড়ুন: