পুবের কলম,ওয়েবডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি শুক্রবার বলেছেন, পার্লামেন্ট থেকে প্রায় ১৫০ বিরোধী সাংসদকে সাসপেন্ড করে সরকার তাদের নির্বাচনী এলাকার জনগণের কণ্ঠস্বরকে দুর্বল করে দিয়েছে।যন্তর মন্তরে বিরোধী সাংসদদের ব্যাপক সাসপেনশনের বিরুদ্ধে কংগ্রেস নেতা প্রতিবাদে সোচ্চার হন। তিনি'বেকারত্ব' নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন।
আরও পড়ুন:
রাহুল গান্ধি বলেন, দুই যুবক ধোঁয়ার ক্যানিস্টার বহন করে লোকসভায় ঝাঁপিয়ে পড়েছিল। ঝাঁপাবার কারণ তারা হতাশাগ্রস্ত বেকার ।
তিনি বলেন, “কিছুদিন আগে, ২-৩ জন যুবক সংসদ ভবনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে, আমরা সবাই দেখেছি।প্রথমত, ওই লোকগুলো কীভাবে ভেতরে এলো, তারা সংসদের ভেতরে গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছে। যদি তারা সেটা আনতে পারে তাহলে যে কোন কিছু নিয়ে আসতে পারত। দ্বিতীয় প্রশ্ন হল, তারা প্রতিবাদ করল কেন? এর কারণ ছিল বেকারত্ব। দেশে ব্যাপক বেকারত্ব। এদেশের যুবকরা আজ কর্মসংস্থান পায় না।আরও পড়ুন:
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপিকে। তিনি দাবি করেছেন যে এই ঘটনার সময় বিজেপি সাংসদরা ভয় পেয়ে দ্রুত পালিয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
দিল্লির জন্তর মন্তরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুক্রবার রাহুল গান্ধি বলেন, কয়েকজন যুবক সংসদে প্রবেশ করেছে এবং ধোঁয়া বোমা ছেড়েছে।
শীতকালীন অধিবেশন চলাকালে সংসদের দুই কক্ষথেকে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে শুক্রবার জন্তর মন্তরে বিক্ষোভ দেখায় বিরোধী ইন্ডিয়া ব্লক।আরও পড়ুন:
ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যায়েয়েন্সের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এবং বাম দল, ডিএমকে, এনসিপি, এসপি, এনসি, টিএমসি, জেএমএম, আরজেডি এবং বিরোধী জোটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে খাড়গে বলেন, বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র হুমকির মুখে থাকায় ইন্ডিয়া ব্লকের দলগুলির নেতারা একত্রিত হয়েছেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হলে নরেন্দ্র মোদি কিছুই করতে পারবেন না। আপনি যত বেশি আমাদের দমন করার চেষ্টা করবেন, আমরা তত বেশি উঠে দাঁড়াব। দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি’।