পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রাফিক আইন ভাঙলে এবার থেকে দ্বিগুন বিপদ। আইন ভাঙলে প্রথমে জরিমানা দিতে হবে। তারপর আবার নালিশ যাবে বসের কাছে। একটি পাইলট প্রজেক্ট শুরু করেছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ।
সেখানকার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কেউ আইন ভাঙলে মেইল পাঠানো হবে সেই কোম্পানিকে, যেখানে ওই ব্যক্তি কাজ করেন।আরও পড়ুন:
এক পুলিশ আধিকারিকের মতে, সচেতনতা বাড়ানোর জন্যেই পাইলট প্রজেক্টটি চালু করা হয়েছে। আশা করা যাচ্ছে, এতে আইন লঙ্ঘণের প্রবণতা কমবে। গত ১৫ দিন ধরে এই প্রজেক্ট চলছে বেঙ্গালুরুর মাদিভালা এলাকায়।