পুবের কলম প্রতিবেদক: জগন্নাথ ঘাট থেকে শুরু করে গঙ্গার ধারে একাধিক ছোট ছোট ঘাট অনেকদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙ্গে পড়ছে। এই ঘাটগুলি সংস্করণের কাজ এবার শুরু করছে কলকাতা পুরসভা। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই পোর্ট ট্রাস্টের সংঙ্গে কথাও বলা হয়েছে পুরসভার তরফে।
আরও পড়ুন:
শনিবার পুরসভায় একটি সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের একবার কেন্দ্রের অসহযোগিতার কথা তুলে ধরেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, কেন্দ্র শিট পাইলিং বা গঙ্গা ভাঙনের কাজের জন্য কোনও টাকা দিচ্ছে না।
যেরকম একশো দিনের টাকা আটকে রাজনীতি করছে, আবাসনের টাকা না দিয়ে রাজনীতি করছে, সেরকম ভাঙন নিয়েও রাজনীতি করছে। এই সরকার না গেলে মানুষের কোনও সুরাহা হবে না।আরও পড়ুন:
তিনি আরও বলেন, টাকা দেওয়ার কথা থাকা সত্তেও টাকা দিচ্ছে না। তা বলে কি আমরা পাড় ভেঙ্গে যেতে দেব?
আরও পড়ুন:
এই প্রসঙ্গে মেয়র জানান, জগন্নাথ ঘাট থেকে অনেক গঙ্গার ঘাট ভাঙা আছে।
সেটা ঠিক করার কাজ করছি। আসলে এটা পোর্ট ট্রাস্টের দায়িত্ত্ব। আমরা তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কারণ, গঙ্গা ভাঙনের কাজ পোর্ট ট্রাস্টের করার কথা। পোর্ট ট্রাস্টকে আমরা জানিয়েছি, ঘাটটা আমরা করে দেব কিন্তু ভাঙনটা আপনাদের আটকাতে হবে।আরও পড়ুন:
একইসঙ্গে, এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্য প্রসঙ্গে মেয়র বলেন, আজ মুদ্রা স্ফীতি হই হই করে বাড়ছে। যার ফলে ফুড ক্রাইসিস হবে। নোট বন্দী করে কালো টাকা আটকাতে পারেনি। জঙ্গীদের আটকাতে পারেনি। যেটা করেছে সেটা হল সাধারণ মানুষের কেনার ক্ষমতাটা কেড়ে নিয়েছে।