০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিডডে মিল নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ৩১ শতাংশ পড়ুয়া মিড ডে মিল ‘াচ্ছে না। এমন রিপোর্ট রয়েছে কেন্দ্রের  কাছে। এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক।

এই নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তথ্য তুলে ধরে  বলেন, আমার কাছে যে রিপোর্ট আছে, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে ছাত্রভর্তি মাথায় রেখে বিভিন্ন ক্যাটেগরিতে গড় কভারেজ রয়েছে— প্রাক প্রাথমিক-৭৮ শতাংশ, প্রাথমিক-৭৪ শতাংশ এবং উচ্চ প্রাথমিক-৫৮ শতাংশ। সব মিলিয়ে মোট কভারেজ ৬৯ শতাংশ।

এছাড়া প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের অনুমোদিত বাজেট অনুসারে ৯১ শতাংশ কভারেজ পশ্চিমবঙ্গে হয়েছে যা ২০২৩-২৪ এ ছিল ৮৫ শতাংশ। তাই পশ্চিমবঙ্গে মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে যে গেল গেল রব উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। ব্রাত্য বলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতবর্ষের বড় রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে মিড ডে মিলের অবস্থা যথেষ্টই ভাল। পশ্চিমবঙ্গে যেখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এনট্রি অনুযায়ী মিড ডে মিলের কভারেজ ৬৯ শতাংশ, সেখানে বিহারে ৪২ শতাংশ, গুজরাতে ৬৪ শতাংশ, রাজস্থানে ৫২ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৬৪ শতাংশ।

কেন্দ্রের  এক রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল ১ কোটি ১৩ লক্ষ ৪৪ হাজার ১৪৬। সেখানে মিড ডে মিল পেয়েছে ৭৭ লক্ষ ৯১ হাজার ৯৪৬ জন। অর্থাৎ নথিভুক্ত পড়ুয়ার ৬৯ শতাংশ মিড ডে মিল পেয়েছে।

কেন্দ্রের ওই রিপোর্ট বলছে, ৩১ শতাংশ পড়ুয়া গত শিক্ষাবর্ষে মিড ডে মিলই খায়নি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে ছিল ১ কোটি ১৩ লক্ষ পড়ুয়া। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যা কমে হয়েছে ৮০ লক্ষ। কেন মিড ডে মিলে পড়ুয়াদের আগ্রহ কমছে, তা নিয়ে আগামী ৩০ জুনের মধ্যে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্র।

তথ্য  অনুসারে নথিভুক্ত পড়ুয়ার ৬৯ শতাংশ মিড ডে মিল পেয়েছে। আবার কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় তা অনেকটাই কম। প্রায় অর্ধেক। এদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ৮০ লক্ষের সামান্য বেশি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিডডে মিল নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

আপডেট : ৬ জুন ২০২৫, শুক্রবার