০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে: বিস্ফোরক রাহুল

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় গত পাঁচ দিনে ৫৫ ঘন্টা জেরা করে হয়েছে রাহুল গান্ধিকে। বুধবার কংগ্রেসের সদর দফতর থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল। এদিন তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শুধু আমি নই, যারা গণতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন ঘরে সবাই ছিল। কংগ্রেসকে ইডি দিয়ে ভয় পাইয়ে কোনও লাভ নেই। পাঁচবার কেন যত খুশি জিজ্ঞাসাবাদ করুক কোনও অসুবিধা নেই।

আরও পড়ুন: সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের

এদিন অগ্নিপথ নিয়ে তীব্র বিষোদগার উগরে দিয়ে রাহুল বলেন, কেন্দ্র সরকার যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বেকার যুবকদের কর্মসংস্থান দিতে পারবে না এই সরকার। যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। এদিন তিনি মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকার।

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

আরও পড়ুন: ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির অফিসে ম্যারাথন জেরার মুখে পড়েন রাহুল গান্ধি। গত পাঁচদিন ধরে প্রায় ৫৫ ঘণ্টা ধরে জেরা চলে। মঙ্গলবারও গভীর রাত পর্যন্ত জেরা করা হয় রাহুলকে। দীর্ঘ ১২ ঘণ্টা জেরার মুখোমুখি হয় তিনি। গভীর রাতে শেষ হয় এই জেরা। এই দীর্ঘক্ষণ জেরায় কংগ্রেস শিবিরেও উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। যদিও বুধবার তাঁকে আর নতুন করে তলব করা হয়নি৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ  তছরূপের অভিযোগে গত কয়েকদিন ধরে জেরা চলছে রাহুলের।

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল ও সোনিয়া গান্ধি দুজনকেই সমন পাঠায় ইডি।   তবে করোনা আক্রান্ত হয়ে পড়েন সোনিয়া গান্ধি।  তার পরে সুস্থ হয়ে যাওয়ার পর করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হন তিনি। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন সোনিয়া। আগামী ২৩ জুন সোনিয়াকে ডেকে পাঠিয়েছে ইডি। এখনও পর্যন্ত খবর অনুযায়ী, সেই দিন ইডির অফিসে হাজিরা দেবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে: বিস্ফোরক রাহুল

আপডেট : ২২ জুন ২০২২, বুধবার