আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চাউমিন কম বেশি আমরা ঘরে বানিয়ে কমবেশি সকলেই খাই। কিন্তু চাউ সেদ্ধ করা জলটা আমরা ফেলে দিই। কিন্তু জানেন কি এই জলটা ফেলে না দিয়ে কত কাজে ব্যবহার করা যায়।
আরও পড়ুন:
পিৎজার ময়দা মাখতেঃ পিৎজার রুটি বানানোর ময়দা মাখতে যে জল টা ব্যবহার করেন তাতে দিন চাউ সেদ্ধ জল। দেখুন কতটা তুলতুলে হবে রুটিটা।
আরও পড়ুন:
স্যুপ বানাতেঃ শীতের কালে আমরা কমবেশি সকলেই ভেজ স্টু বা চিকেন স্টু ঘরে বানিয়ে খাই। চিকেন স্টক বা ভেজ স্টক তো দেন এবার ব্যবহার করুণ চাউ সেদ্ধ জল। তফাত টা নিজেই বুঝবেন।
মশলা কষাতেঃ একটু কষকষে করে মশলা কষিয়ে খেতে আমরা পছন্দ করি মশলা কষাতে গিয়ে অনেক সময়ে মশলা একটু বেশি শুকিয়ে গিয়ে কড়াতে যখন লেগে যায়, তখন আমরা খানিক জল দিয়ে সেটা আবার ঠিক করে নিই। সেটা সাধারণ জলের বদলে যদি চাউমিন সেদ্ধ করা জল ব্যবহার করেন, তা হলে ঝোল অনেক বেশি সুস্বাদু হতে পারে।
আরও পড়ুন:
ভাত রান্না করতেঃ একঘেয়ে ভাতের স্বাদে একটু টুইস্ট আনতে চান ব্যবহার করে দেখুন চাউ সেদ্ধ জল।
আরও পড়ুন:
মটর বা ছোলার ডাল সেদ্ধ করতে। এইডাল গুলি সেদ্ধ করতে নাকানিচোবানি খাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে। চাউমিন সেদ্ধর গরম জলটা ফেলে না দিয়ে তা দিয়ে করুণ ডাল সেদ্ধ। নিজেই বুঝবেন পার্থক্য।
আরও পড়ুন: