পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দেশের ৫৭টি কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রের চলছে ভোটগ্রহণ। শেষ দফায় ভোট গ্রহণ কলকাতা এবং কলকাতা লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে।
আরও পড়ুন:
এ দিন সকাল সকাল ভোট দিতে দেখা গেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিকেল ৪টের পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন ভোট কেন্দ্রে ভোট দেন তৃণমূল সুপ্রিমোকে। তবে এ দিন ভোট বেরিয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দিকে হাত নাড়লেও কোনও মন্তব্য করেন নি মুখ্যমন্ত্রী