আইভি আদক, হাওড়া: শিশু দিবসের দিন সকালে হাওড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে ট্রাফিক সচেতনতা নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। হাওড়া ময়দান মেট্রো চ্যানেল সংলগ্ন এলাকায় যোগেশ চন্দ্র গার্লস স্কুলের সামনে এদিন সকালে স্কুলের শিশু পড়ুয়াদের ওই সচেতনতার পাঠ দেন হাওড়া ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার। সুকান্ত বাবু বলেন, আজ ১৪ নভেম্বর শিশু দিবস। এই উপলক্ষে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতার উপর এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। কিভাবে হেলমেট ব্যবহার করতে হয়, কিভাবে রাস্তা পারাপার করতে হবে, কিভাবে গাড়ি থেকে নেমে সাবধানতা অবলম্বন করে স্কুলে আসতে হবে এসব বিষয়গুলি পড়ুয়াদের অবহিত করা হয়। অভিভাবকদের বলা হয় বাইকে স্কুলে এলে আপনি নিজে যেমন হেলমেট ব্যবহার করবেন সেরকম আপনার শিশুকেও হেলমেট পরাবেন। এতে দুজনেই সুরক্ষিত থাকবেন। এরকম বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার আয়োজন করা হয় এদিন। হাওড়া সিটি পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তারা জানান, হাওড়া সিটি পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে তাতে তারা খুশি।
শিশু দিবসে ক্ষুদে পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার পাঠ দিল ট্রাফিক পুলিশ
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৩:২৫
আরও খবর
রাত জেগে চার ঘণ্টা স্ট্রং রুম পাহারা দিলেন মমতা
‘আমরা ২২৬ পার করব’, বুথফেরত সমীক্ষাকে ‘বিজেপির চক্রান্ত’ বলে আক্রমণ মমতার
‘৬ মে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা’, চতুর্থবার সরকার গঠনে আত্মবিশ্বাসী ফিরহাদ
ভোট মিটতেই জামিন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেলের, বিরোধিতা করল না ইডি
সুপ্রিম কোর্ট বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে, বলেছে আইন থাকলেও ফাঁকফোকর রয়ে গেছে
সুপ্রিম কোর্ট বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে, বলেছে আইন থাকলেও ফাঁকফোকর রয়ে গেছে
তামিলনাড়ু-কেরলে ধাক্কার মুখে বিজেপি, বলছে বুথফেরত সমীক্ষা
তামিলনাড়ু-কেরলে ধাক্কার মুখে বিজেপি, বলছে বুথফেরত সমীক্ষা
দু’শোর বেশি আসনে ফের সরকার গড়তে পারে তৃণমূল, ইঙ্গিত একাধিক বুথফেরত সমীক্ষায়
দু’শোর বেশি আসনে ফের সরকার গড়তে পারে তৃণমূল, ইঙ্গিত একাধিক বুথফেরত সমীক্ষায়
আগামী মাসে প্যারোলে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
আগামী মাসে প্যারোলে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
“অত্যাচার চলেছে, এজেন্টদের বার করে দেওয়া হয়েছে”- তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী
“অত্যাচার চলেছে, এজেন্টদের বার করে দেওয়া হয়েছে”- তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী
স্বাধীনতার পর দু'দফায় বাংলায় সর্বোচ্চ ভোটের হার: জ্ঞানেশ কুমার
স্বাধীনতার পর দু'দফায় বাংলায় সর্বোচ্চ ভোটের হার: জ্ঞানেশ কুমার
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার